ছবি সংগৃহীত
সারাদেশ

দুই বাসের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার আমতলীর আমড়াগাছিয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সেবা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কুয়াকাটায় যাচ্ছিলো। অন্যদিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে এক নারী নিহত হন। এছাড়া আহত হয় আরও ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শিশু মারা যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা