ছবি সংগৃহীত
সারাদেশ

পুকুরপাড়ে মিললো মুক্তিযুদ্ধকালের হ্যান্ড গ্রেনেড

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, বসন্তপুর গ্রামের রমিজ উদ্দিনের বাড়ির সামনের পুকুরপাড়ে মোহন মিয়া নামে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে একটি গ্রেনেড দেখতে পান। তাৎক্ষণিক রমিজ উদ্দিনের ছেলে শহিদকে বিষয়টি জানান। পরে শহিদ ৯৯৯-এ ফোন করলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময় অব্যবহৃত থেকে যায় বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর বোমারু বিশেষজ্ঞকে খবর পাঠানো হয়েছে। তারা আসলে গ্রেনেডটি অপসারণ করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা