ছবি সংগৃহীত
সারাদেশ

নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনার শাখা নদীতে গোসল করতে নেমে নাঈম (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। এর ১৯ ঘণ্টা পর ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নাঈম ওই উপজেলার চন্দনগাঁতী গ্রামের নূরনবীর ছেলে এবং সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে সমবয়সী কয়েকজনের সঙ্গে নদীতে গোসলে করতে নামে নাঈম। এ সময় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে রোববার সকাল ৯টায় নাঈমের মরদেহ উদ্ধার করে।

বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা