ছবি সংগৃহীত
সারাদেশ

বন্যহাতির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের মালাকোচা এলাকা থেকে বন্যহাতির একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫-৩০ বছরের মধ্যে হবে।

জানা গেছে, কয়েক দিন ধরে সীমান্তে বন্যহাতির উপদ্রব বেড়ে গেছে। আনুমানিক রাত ৩টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিলো হাতিটি। সবজির বাগান রক্ষায় বাগানের চারদিকে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে হাতির মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা