সারাদেশ

কোম্পানীগঞ্জে রিটার্নিং কর্মকর্তা সপরিবারে করোনায় আক্রান্ত  

নোয়াখালী প্রতিনিধি: জেলার কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে হানা দিয়েছে ঘাতক করোনা ভাইরাস। চেয়ারম্যান প্রার্থী ও তাঁর ছেলে আক্রান্ত হওয়ার পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা রিটানিংক কর্মর্তা ও উপজেলা কৃষি অফিসার মো. বেলায়েত হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে করোনা পজিটিভ এসেছে তার স্ত্রী ও ছেলের।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি অফিসার নিজেই। তিনি আরও বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তিনি। গত ২-৩ দিন আগে শরীরে করেনার উপসর্গ দেখা দিলে গত বুধবার ১৯ জানুয়ারি সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা রিটানিংক কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার মো.বেলায়েত হোসেন বলেন, করোনা আক্রান্তের বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাবো। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও সবাই এখন অনেকটা ভালো আছেন। তারা সবাই বাসায় হোমকোয়ান্টাইনে রয়েছেন।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমানে চেয়ারম্যান মো. নুরুল হুদা নির্বাচনী প্রচারণায় গিয়ে গত ১৮ জানুয়ারি করোনায় আক্রান্ত হন। এর একদিন পর তার ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুরুল করিম জুয়েলও করোনা আক্রান্ত হয়। এর একদিন পর একই ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সপরিবারে করোনায় আক্রান্ত হন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা