সারাদেশ

ভূ‌মিহীন‌দের হা‌তে জমির দ‌লিল তু‌লে দিল প্রশিকা 

কামরুজ্জামান স্বাধীন, উ‌লিপুর (কু‌ড়িগ্রাম): কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে বে-সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান (প্রশিকা) পল্লী বা‌সিন্দা‌দের মা‌ঝে দ‌লিল হস্তান্তর করে। বৃহস্প‌তিবার (২৪ ফেব্রুয়ারি ) দুপু‌রে প্রশিকা উ‌লিপুর কার্যাল‌য়ে ৩জন ভূমিহীনের হা‌তে জ‌মির দ‌লিল তু‌লে দেয়।

এসময় কেন্দ্রীয় টিম লিডার হা‌বিবুর রহমান, টিম সদস্য আ‌বিদুর রহমান লেবু সরদার, সমন্বয়ক মাজহারুল ইসলাম, উপ‌জেলা কৃষক লী‌গের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

জানা গে‌ছে, ১৯৯৯ সা‌লে ব্রহ্মপুত্র ও তিস্তা নদী ভাঙ‌নের শিকার হওয়া থেতরাই ইউ‌নিয়‌নের দঁড়ি‌ কিা‌শোরপুর গ্রা‌মে ১১০‌টি ও বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের সাত‌ভিটা গ্রা‌মের ৫৯ টি পরিবার‌কে বাসস্থা‌নের জন্য ২৫ হাজার ৬০০ টাকা মূ‌ল্যে প্রশিকা সুদমুক্ত ঋ‌ণের মাধ্যমে তিন শতক জ‌মি ও ঘর তৈ‌রি ক‌রে দেয়। দীর্ঘ ২২ বছর পর ২৫ হাজার ৬০০টাকা ফেরত দি‌য়ে তা‌দের জ‌মির দ‌লিল বু‌ঝে নেন তারা।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-রাণীশংকৈলে পূবালী ব্যাংকের উদ্বোধন

এসময় দঁড়ি কি‌শোরপুর গ্রা‌মের বা‌সিন্দা সা‌হেব উ‌দ্দিন (৭৪) ও ফিরোজা ব‌লেন, নদী হামার বা‌ড়ি ৬-৭ ভাঙ‌ছে, থাকার জাগা আচিল ন্যা, আস্তাত (রাস্তা) কোন রক‌মে ধাপ‌ড়ি টা‌ঙি আছলং। সেসময় প্রশিকা তাদের জায়গাসহ ঘর নলকুপ দি‌য়েছিলো। আজ সেই টেকা ফেরত প্রশিকা। ভূমিহীনরা আরও জানান, হামরা কোন সুদ দেই নাই হামার খুব উপকার হই‌ছে।

এ বিষ‌য়ে কেন্দ্রীয় টিম লিডার হা‌বিবুর রহমান ব‌লেন, দীর্ঘ‌দিন প্রশিকা ঝি‌মি‌য়ে থাকার পর আবারও কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে। আমরা বিশ্বাস ক‌রি পূ‌র্বের ন্য়ায় আবা‌রও প্রশিকা সমা‌জের পি‌ছি‌য়ে পড়া মানুষ‌দের নি‌য়ে কাজ কর‌বে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা