সারাদেশ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ৩৬ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সুজন মোল্যা (২৭) ৷ সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের চতুল চিতাঘাটা এলাকার ওয়াজেদ মোল্যার ছেলে।

আরও পড়ুন: নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেফতার ১

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর রাতে মামলা দায়ের করা হয়। শুক্রবার (১ এপ্রিল) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা তালতলা বাজারের জুয়েলের অটোভ্যান চার্জারের গ্যারেজের পেছনে সুজন মোল্যা ইয়াবা বড়ি বিক্রির জন্য অপেক্ষা করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে বোয়ালমারী থানার একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে ৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে ওই রাতেই বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন-অর-রশীদ বাদি হয়ে সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শুক্রবার দুপুরে গ্রেফতার সুজনকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা