সারাদেশ

বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ সানাউল্লা, বরগুনা: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরগুনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সুপার মার্কটের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ জাহাঙ্গির কবির, বীর মুক্তিযোদ্বা মোতালেব মৃধা, এস এম মশিউর রহমান শিহাব, জেলা যুবলীগের সভাপতি রেজাউকরিম এ্যাটম, সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ও গৌরিচন্না ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান এ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিক প্রমুখ।

এসময় জেলা কৃষক লীগের সভাপতি ও সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আলহাজ আজিজুল হক স্বপন বলেন, বিএনপি দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে বিভিন্ন সময়ে উস্কানিমূলক কথা বলছে। তারা ৭৫ এর হাতিয়ার কে গর্জে উঠুক আরেকবার বলে শেখ হাসিনাকে হত্যার হুমকির দিচ্ছে।

সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগসহ, ছাত্রলীগসহ সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা