রাজধানীতে চলন্ত বাসে আগুন
সারাদেশ

রাজধানীতে চলন্ত বাসে আগুন

সান নিউজ ডেস্ক : রাজধানীর প্রগতি সরণি এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় প্রগতি সরণির কোকাকোলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলন্ত বাসটিতে আগুন ধরে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইসয়ামিন বলেন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

তিনি বলেন, বাসটি নতুন বাজার পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার সময় নদ্দা এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা