চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সারাদেশ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সান নিউজ ডেস্ক : চাঁদপুর জেলার মতলব উত্তরে মোটরসাইকেল ও মালবাহী ট্রলি গাড়ির সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

আরও পড়ুন : পরিবর্তন দাবিতে নাগরিক সংলাপ

শনিবার (২৬ নভেম্বর) রাত ৮টায় মতলবের খাগুরিয়া হানিফার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : খাগুরিয়ার আব্দুল রশিদ মিয়াজীর ছেলে বাইক আরোহী শান্ত মিয়াজী (২৫), সেলিম বকাউলের ছেলে বাইক আরোহী মো. রাশেদ (২৪) এবং ট্রলি গাড়ির হেলপার চান্দ্রাকান্দির আবিদ আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।

আরও পড়ুন : ১ ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

প্রত্যক্ষদর্শী সূত্রে, ট্রলিগাড়িটি কালীপুর থেকে খাগুরিয়া যাচ্ছিলো এবং মোটরসাইকেলটি বেলতলি হতে কালীপুর অতিক্রমকালে হাপানিয়া ভূঁইয়া বাড়ির সম্মুখের বেরিবাঁধ সড়কে সংঘর্ষ হয়।

আরও পড়ুন : ২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হাসিবুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় বাইকে থাকা তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা