ছবি : সংগৃহিত
সারাদেশ

ভালুকার সফল উদ্যোক্তা মামুন!

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: জিআই তার তৈরি করে সফলতা পেয়েছেন ভালুকা উপজেলার মামুন। বিশ থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করেন জিআই তারের নেট তৈরির কাজ। উপজেলার ধীতপুর ইউনিয়নের মীর বাড়ীর মৃত মীর গোলাম রব্বানীর ছেলে। এইচ এসসি পাস করে বিএ ভর্তি হয়ে আর পড়াশোনা আর হয় নি।

আরও পড়ুন : সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

পুকুরে মাছ চাষ ও লেয়ার মুরগী পালন করে অর্থনীতিক ভাবে লোকসানের মুখে পড়েন। তিন চার বছর কোন ব্যবসায় হাত দেওয়া সম্ভব হয় নি। হতাশাগ্রস্ত ভাবে দিন যাপন চলছিল। এক পর্যায়ে ইউটিউব এ দেখতে পারেন জিআই তারের নেট তৈরি মেশিন কিনতে পাওয়া যায় স্বল্প টাকা দিয়ে। তাই নিজের উদ্যম আর সাহসিকতাকে কাজে লাগাতে ছুটলেন। তিনি চাপায়নবাগঞ্জ থেকে তারের নেট তৈরি মেশিন ক্রয় করলেন। সেখানে কয়েক দিন থেকে শিখলেন কিভাবে মেশিন দিয়ে তারের নেট তৈরি করা হয়। নিজ ঘরের বারান্দায় মেশেনি বসিয়ে তারের নেট তৈরির কাজ শুরু করেন।

তরুন উদ্যোক্তা মামুন আরও বলেন, নেট তৈরির মেশিন দেখার জন্য আশপাশের এলাকা থেকে মানুষ এসেছে। জিআই তার দিয়ে ক্ষেত খামারের বেড়া হয়, এমন ভাবনা গ্রামের মানুষ ভাবতে পারে নি। প্রথমে আমি জিআই তারের নেট তৈরি করে আমার বাগানের বেড়া দেই। আমি ৬ থেকে ৭ মাস নেট তৈরি অর্ডার পাইনি।

আরও পড়ুন : ফেরা হলো না বাসায়

লিফলেট এর মাধ্যমে গফরগাঁও, ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ জেলাসহ বিভিন্ন জেলা ও দোকানের দেয়ালে লিফলেট লাগিয়ে অনলাইনে প্রচারনার করি। প্রচারনার ফলে অনেক মানুষ নেট তৈরির অর্ডারের জন্য ফোন করেন। আবার কেহ আসত দেখার জন্য। বর্তমানে সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন হয়। অর্ডার বেশি হলে লাভ বেশি হয়। আমার নেট তৈরির কারখানায় নেট বুনানোর জন্য দরিদ্র পরিবারে স্কুল পড়োয়া ছাত্র-ছাত্রী অবসর সময়ে কাজ করে তাদের লেখা পড়ার খরচ চালাচ্ছে।

করোনাভাইরাসের সময় কাজ কমছিল, আর বর্তমানে তারের দাম বেড়ে যাওয়ায় নেটের অর্ডার কম আসে। দেশের যে কোন প্রান্ত থেকে জিআই নেটের জন্য অর্ডার নেওয়া হয়। কুরিয়ার পরিবহনের মাধ্য আমরা নেট পৌঁছে দেওয়া হয়। সরকারি ভাবে অর্থনৈতি সু নজর দেওয়া হলে প্রতিষ্ঠানের কাজের পরিধি আরোও বড় করে অনেক বেকার ও দরিদ্র মানুষের কাজের যোগান দিতে পারবো।

আরও পড়ুন : দেশে ফিরলেন রকিব সরকার

নেট বুনানোর কাজে আসা কয়েকজন জানান, নেট বুনানো সহজ আমরা হাত দিয়ে বুনানোর কাজ করি। আমরা স্কুল বন্ধ ও অবসর সময়ে কাজ করি।

এতে করে আমাদের খাওয়া ও লেখাপড়ার খাতা-কলম কেনার টাকা হয়ে যায়।

নেট কিনতে আসা মোঃ ফয়সাল বলেন, বাড়ীর আঙিনাই স্থায়ী ভাবে বেড়ার জন্য জিআই নেট ভাল। আমরা অনেক দূর থেকে নেট জালের অর্ডার দিয়েছি। ভালো জিআই তারের বেড়া ১০ থেকে ১৫বছরে কিছুই হয় না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা