আত্মসাত
সারাদেশ

দুদকের মামলায় কারাগারে ঠিকাদার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে সিভিল সার্জনের স্বাক্ষর জালিয়াতি করে প্রায় সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার জসিম উদ্দিনকে দুদকের মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন : দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. শাহীন উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার বাদী হয়ে ২০২০ সালে দন্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

এ সময় দুদকের পিপি এডভোকেট সুপাল চাকমা জানান, সিভিল সার্জন খাগড়াছড়ি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হোসেন, হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন পরস্পর যোগসাজশে তৎকালীন সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এর স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের ভূয়া কার্যাদেশ/ ফাইল সৃজন ও বিল প্রস্তত পূর্বক ১০,৪০,৭২২ টাকা উত্তোলন করে আত্মসাত করে তারা।

দুদকের পিপি এডভোকেট সুপাল চাকমা জানান, আদালত ১ নং আসামী জাহেদ হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং অপর আসামি প্রিয় রঞ্জন বড়ুয়া পলাতক রয়েছেন বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা