সারাদেশ

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, কুড়িগ্রাম (প্রতিনিধি) : কুড়িগ্রামের উলিপুরে গর্তের পানিতে ডুবে হুজাইফা ইসলাম (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের নারিকেল বাড়ী খেওয়ার পাড় এলাকায়। হুজাইফা ওই এলাকার জিয়াদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : মিথ্যা গণধর্ষণ মামলা, নারীর কারাদণ্ড

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আশেপাশে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বাড়ির পার্শ্বে গর্তের পানিতে ওই শিশুকে ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা