ছবি-সংগৃহীত
সারাদেশ

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম ঝাপড়া (৫০) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন : হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আলম ঝাপড়া নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার আবুল ঝাপড়ার ছেলে ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ ওয়ার্ড সদস্য।

স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে নবাব মোড়ে ৭-৮ জন লোক এসে আলম ঝাপড়াকে কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে আনা হয়। কিন্তু আগেই মারা যান তিনি। হাসুয়ার কোপে তার মাথায় রক্তাক্ত হয়েছিল। ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা