ছবি : সংগৃহিত
সারাদেশ

পটুয়াখালীতে বিস্ফোরণে নিহত ১

জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফলে একটি বরফ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে।

আরও পড়ুন : সাবেক সচিবের উপরে হামলায় সংবাদ সম্মেলন

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় মেসার্স খান আইস ফ্যাক্টরিতে ওই ঘটনা ঘটে।

নিহত মো: রাসেল খান ফ্যাক্টরির মালিক একেএম ফরিদের শ্যালক।

এছাড়া আহতদের মধ্যে প্রেমানন্দ ও তার স্ত্রী কৃষ্ণা রাণী বাউফল হাসপাতালে এবং মো: ইব্রাহিম ও আফজাল নামের দু’জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, ইঞ্জঃ আবু নোমান

রাত ১১টার দিকে কারখানার ভেতরে অ্যামোনিয়া গ্যাস ভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয় বলে জানান বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক।

তিনি আরো জানান, কারখানার সাত শ’ মিটার এলাকা জুড়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ার পর আরো ১০ জন অসুস্থ হয়ে পড়ে। সূত্র : ইউএনবি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা