ছবি-সংগৃহীত
সারাদেশ

মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক : মুন্সিগঞ্জের সদর উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফজলুল হক দেওয়ান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ৩ জনের নামে মামলা

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মিরেশ্বর গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল হক।

ঘাতক ফজলুল হক ওই গ্রামের নুরুল দেওয়ানের ছেলে।

নিহত ফজলুল হকের ভাই মঞ্জু দেওয়ান বলেন, পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাই মোশারফের সঙ্গে কথা কাটাকাটি হয় ফজলুল হকের। এক পর্যায়ে ফজলুল হককে ছুরিকাঘাত করে মোশারফ। পরে গুরুতর অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : জামালপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা