সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বিলে ঘাস কাটার সময় বজ্রপাতে আকরাম ফকির (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটেশ্বরি বিলে এ ঘটনা ঘটে। নিহত আকরাম ফকির উপজেলার ফুলধাহ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আকরাম ফকির পাশের পাটেশ্বরি বিলে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে, হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান আকরাম। বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসেন।

আরও পড়ুন: রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের ২য় চালান

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা