সুন্দরবনে পর্যটন ফের চালুর দাবিতে স্মারকলিপি
সারাদেশ

সুন্দরবনে পর্যটন ফের চালুর দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা ভাইরাসের কারণে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। দীর্ঘদিন ভ্রমণ বন্ধ থাকায় বন্ধ হতে চলেছে শতাধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান। ফলে অর্থাভাবে এ খাতে নিযুক্ত শ্রমিকরাও দিশেহারা। এই অর্থনৈতিক দৈন্যদশা কাটিয়ে উঠতে পর্যটকদের জন্যে অবিলম্বে সুন্দরবন অবমুক্ত ঘোষণার দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিডসহ সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, গত মার্চ থেকে সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। শতাধিক ট্যুর অপারেটরের অর্ধশত পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকায় ট্যুর সংশ্লিষ্ট সহস্রাধিক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত। অন্য কোনো পেশা নেই, তাই উপার্জনহীন তারা। অবিলম্বে সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার নিশ্চিত করলে তাদের জীবিকা নিশ্চিত হবে, সরকারও পাবে বিপুল পরিমাণ রাজস্ব।

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা