জেলের জালে ৩০ কেজির বাঘাইড়!
সারাদেশ

জেলের জালে ৩০ কেজির বাঘাইড়!

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে কর্ণেসোনা এলাকায় জেলের জালে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হযরত আলী মণ্ডলের জালে পদ্মা নদীতে বিশাল এ মাছটি ধরা পড়ে।

জেলে হযরত আলী জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা দৌলতদিয়া ঘাটের উজানে ডল্লাপাড়া এলাকা থেকে পদ্মা নদীতে বেড় দিয়ে জাল ফেলেন। সারা রাত কোনো মাছ না পেয়ে তিনি ও তার অন্য সহযোগীরা হতাশ হয়ে পড়েন। ভোরের দিকে আবার দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেললে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডল ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। সামান্য লাভে ১১০০ বা ১১৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবেন তিনি।

মাছ ব্যবসায়ী দুলাল মণ্ডল জানান, বর্তমানে নদীর পানি কমছে, যার ফলে আবার বড় বড় মাছ ধরা পড়ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা