সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল নানি-নাতির

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় বাসচাপায় নানি-নাতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

শনিবার (২৫ নভেম্বর ) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী জোহরা বেগম (৬৫) ও পার্শ্ববর্তী মেঘনা উপজেলার বড়কান্দী গ্রামের রাসেল মিয়ার সাত মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

আরও পড়ুন : পলাতক আসামি আটক

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার বিকেলে নাতি আব্দুল্লাহকে নিয়ে সোনারগাঁও এক ডাক্তারের কাছে যাচ্ছিলেন জোহরা বেগম ও তার পরিবারের সদস্যরা। এ সময় বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা