বোয়ালমারীতে ৩৬৮ কেজি মাছের পোনা অবমুক্ত
সারাদেশ

বোয়ালমারীতে ৩৬৮ কেজি মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী দিনে প্রথমে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছ ছাড়া হয়। পরে উপজেলার মোট ১১টি অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নীরোগ, সুস্থ, সবল ও জীবন্ত ৩৬৮ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম আজম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা