সারাদেশ

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওসি নিজেই তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। এদিকে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, বিভিন্ন কারণে ওসি আমিরুল ইসলামকে সেখান থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। এর পরিবর্তে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

ওসি আমিরুল ইসলাম জানান, তিনি ঘোড়াঘাট থেকে প্রত্যার হয়েছেন। তিনি অস্ত্র জমা দেয়ার জন্য দিনাজপুরে এসপি অফিসে যাচ্ছেন।

উল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ৯ দিনের মাথায় ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার হলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা