বিনোদন

মেকআপ শিল্পীদের পাশে দাঁড়ালেন ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক:

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে মন্দাভাব। কাজ কমেছে ৮০ শতাংশ। যে কারণে কমেছে মেকআপ শিল্পীর সংখ্যাও। বর্তমানে এ শিল্পে কাজ করছেন ৫০ জনের মতো মেকআপ শিল্পী।

এরমধ্যে করোনাভাইরাসের প্রকোপে বন্ধ রয়েছে বিভিন্ন চলচ্চিত্র-নাটকের শুটিং। যে কারণে সমস্যায় রয়েছেন ৩৫ জনের মতো মেকআপ শিল্পী। এবার তাদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

১৩ এপ্রিল সোমবার চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতির নেতাদের হাতে একটি চেক তুলে দেন তারা। এমনটিই জানিয়ে সমিতির সভাপতি শামসুল ইসলাম।

তিনি বলেন, এ দুর্দিনে ফেরদৌস ও পূর্ণিমা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের হাতে একটি চেক তুলে দিয়েছেন। যে টাকা দিয়েছেন, তা দিয়ে এই আপদকালীন সময়ে কিছুদিন খেয়ে পরে বেঁচে থাকতে পারবে বিপদে পড়া সদস্যরা।

শুধু ফেরদৌস ও পূর্ণিমাই নয় এর আগে মেকআপ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক অনন্ত জলিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা