বিনোদন

বৈশাখী ভালোবাসা জানালেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা 'মেগা স্টার' হলেন অমিতাভ বচ্চন। শাহেনশাহ অমিতাভ বচ্চনের বয়স ৭৭ হলেও এখনও তিনি যুবকের মতো টগবগে। তার দৈনন্দিন জীবনযাপন নিয়ে মানুষের কৌতূহলের যেন সীমা নেই। করোনার এই সংকটময় দিনেও তিনি বাংলার মানুষদের শুভেচ্ছা জানাতে ভুলেননি।

পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে অমিতাভ তার ইনস্টাগ্রাম ও টুইটারে কুর্তা-পাজামা পরা নিজের একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রার্থনা করি, সবার জীবন আনন্দময় মুহূর্তে ভরে উঠুক। বৈশাখী ভালোবাসা রইলো।’

কয়েকদিন আগে আরেকটি ব্লগে দাদাসাহেব ফালকে জয়ী এই গুণী মানুষ বলেন, ‘এখন সবকিছু কেমন যেন ঝাপসা দেখি। একটা অক্ষর মাঝে মধ্যে দুটি মনে হয়। আমি কি অন্ধ হয়ে যাচ্ছি?’

তবে ভয়ের কিছু নেই। চিকিৎসকরা ওষুধ আর চোখের ড্রপ দিয়ে আশ্বাস দিয়েছেন- তিনি ঠিক হয়ে যাবেন। শুধু নিয়মিত প্রেসক্রিপশন মেনে চলতে হবে। চোখের বিশ্রামের জন্য বই পড়া কমিয়ে দিয়েছেন তিনি। এমনিতে যক্ষ্মা ও হেপাটাইটিস বি’তে ভুগেছেন অমিতাভ। তাছাড়া লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে তার। ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশ নিয়ে বেঁচে আছেন তিনি।

অন্য অনেকের মতো ব্যায়ামের মাধ্যমে দিন শুরু করেন বিগ বি। শ্বাস-ব্যায়াম, যোগব্যায়াম ও প্রাণায়ামে অনেকটা সময় ব্যয় হয় তার। মাস্ক পরে টিভি বন্ধ করে ও আইফোন সাইলেন্ট মোডে দিয়ে ব্যায়ামের মাদুরে বসেন তিনি।

এরপর সকাল ১০টায় নাশতার টেবিলে বসেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা। খাবারের মধ্যে থাকে জাউ, ডাবের পানি, আমলকীর জুস, খেজুর, তুলসী পাতা, কাজুবাদাম, কলা, আপেল ও প্রচুর পানি।

ব্লগের শুরুতে অমিতাভ জানান, ভক্তদের পরামর্শ মেনে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন তিনি। সুস্বাস্থ্যের জন্য প্রতি ২০ মিনিট পরপর হাঁটতে হয় তাকে। টানা বসে কিছু লিখতে পারেন না।

বলিউড তারকাদের মধ্যে ভক্তদের বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগণ, সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়, হেমা মালিনী, রাভিনা ট্যান্ডন, নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি দম্পতি।

অমিতাভের হাতে এখন আছে সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’, অয়ন মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র’ ও নাগরাজ মানজুলের ‘ঝুন্ড’ এবং রুমি জাফেরির ‘চেহরে’।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা