বিনোদন

রাজকীয় লকডাউনে কাইলি

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউনে গৃহবন্দী আছে প্রায় সারা বিশ্বের মানুষ।

করোনার মতো এই ভয়াবহ পরিস্থিতিতেও মার্কিন টেলিভিশন তারকা কাইলি জেনার নিজের গ্ল্যামার ছড়ালেন স্বমহিমায়।

মুখে মাস্ক, দুধ সাদা ক্রপ টপ পরনে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সান পত্রিকার খবরে দেখা যায়, কাইলি ওই পোশাকে শপিংয়ে বেড়িয়েছিলেন।

কোয়ারেন্টিন থাকার মধ্যেই তিনি ছোট্ট ‘ব্রেক’ নিলেন বলেও দাবি সান পত্রিকার।

কোথায় আছেন কাইলি? সেই সন্ধানে নেমে সান পত্রিকা খোঁজ পায়, কাইলি এখন তার ৩৬ বিলিয়ন ডলারের বিলাসবহুল প্রাসাদে রয়েছেন। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা। সেখানে বয়ফ্রেন্ড ট্রেভিস স্কট ও ২ বছরের সন্তান স্টর্মির সঙ্গে নিজেকে লকডাউন রেখেছেন কাইলি।

সম্প্রতি ইনস্টাগ্রামে সেই প্রাসাদের স্নানঘর থেকে একটি ছবি পোস্ট করেন কাইলি। সেখানে মার্কিন তারকা লিখেছেন, তিনি তার মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। যার প্রত্যুত্তরে অনেক তারকাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা