ছবি: সংগৃহীত
বিনোদন

সেই নূতনের জন্মদিন

বিনোদন ডেস্ক: নূতন। এক নামেই সবাই চেনেন। একেবারে কৈশোর থেকেই চলচ্চিত্র শিল্পের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন সুখে কিংবা দুখে।

অসম্ভব প্রতিভাময়ী এই নায়িকা, এই অভিনয় শিল্পী, ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত 'নতুন প্রভাত' ছবিতে নায়িকা হয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

তবে, ছবিটি ১৯৭০ সালে মুক্তি পায় বলে একটি সূত্র উল্লেখ করেছে। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত 'ওরা ১১ জন' ও 'সংগ্রাম' ছবিতে নূতনের অভিনয় সবার দৃষ্টি কাড়ে, ঋদ্ধ জনের প্রশংসা পায়। তার অভিনীত ছবি প্রাণ সজনী ভারতের কোলকাতায় পুনঃ নির্মিত হয়েছে।

এটি 'রিমেক' হয়েছিলো কোলকাতায়। নূতন যে চরিত্রটি করেছিলেন কোলকাতায় সেই চরিত্রে অভিনয় করেন সেখানকার খ্যাতিময়ী শিল্পী ইন্দ্রানী হালদার।

তবে চলচ্চিত্র বোদ্ধাদের মতে, দুটো ছবি পর পর দেখলেই বুঝে নেয়া যায় নূতন কত বড় মাপের শিল্পী।

কর্মজীবনে তিনি জাতীয় পুরস্কার, বাচসাস পুরস্কারসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। আজ, ১৩ নভেম্বর অভিনেত্রী নূতনের জন্মদিনে সান নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা