করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে বেড়েছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ এক হাজার ৭৩৮ জন।

এই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৫৯৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় পাঁচ হাজার তিনজনের। নতুন করে শনাক্ত হন তিন লাখ ২৭ হাজার ৮৯ জন।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুয়ায়ী, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪৯ লাখ ১৪ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৩৮২ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৫০৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৪৪ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫৯৫ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৩২১ জনের। দেশটিতে সুস্থ হয়েছেন তিন কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৭১৬ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনের। এর মধ্যে ছয় লাখ তিন হাজার ৩২৪ জন মারা গেছেন। ব্রাজিলে মোট সুস্থ হয়েছেন দুই কোটি সাত লাখ ৯৪ হাজার ৪৯৭ জন।

এ তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৬৮ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা