খুলনায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু
স্বাস্থ্য

খুলনায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার করোনা ডেডিকেটিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) ভোররাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, মো. আব্দুল কাদের (৭৮ ), তাসলিমা (৬৫) ও আজিজুর রহমান (৭০ )।

হাসপাতালের সমন্বয়ক শেখ ফরিদ উদ্দিন জানান, শনিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল কাদের মারা যান। তার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। করোনা পজিটিভ হয়ে তিনি গত ৩১ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঝিনাইদহের কালিগঞ্জের বারোবাজার এলাকার তাসলিমা খাতুন শনিবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা পজিটিভ হয়ে তিনি গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুর রহমান। তিনি করোনা পজিটিভ হয়ে গত ২৪ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার করিম নগর এলাকায়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা