আন্তর্জাতিক

বরখাস্ত হয়েছে সেই মার্কিন কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন মেরিন কোরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনারকে বরখাস্ত করা হয়েছে। গত ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে সামরিক প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনা ঘটে যাতে আট মেরিন সেনা এবং একজন নৌবাহিনীর নাবিক নিহত হন। ওই ঘটনার জন্য লেফটেনেন্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করা হয়।

প্রশিক্ষণ শেষে উপকূলে ফেরার সময় আমেরিকার একটি উভচর যুদ্ধযান স্যানক্লেমেন্ট দ্বীপে ডুবে যায়। এতে মোট নয় সেনা নিহত হয়।

লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে মার্কিন মেরিন কোরের কমান্ডিং অফিসার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্স্টেন এস হেকেল এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত রেগনারকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কমান্ড দেয়ার ব্যাপারে তার অক্ষমতা এবং আস্থার অভাবের ঘাটতির জন্য তাকে বরখাস্ত করা হলো। তারই অদক্ষতার কারণে গত জুলাই মাসে প্রশিক্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে।

মার্কিন মেরিন কোর অন্য এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত তদন্ত রিপোর্ট এবং সংগৃহীত তথ্য থেকে পরিষ্কার হয়েছে যে, কর্নেল রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে জেনারেল হেকেল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা