আন্তর্জাতিক

যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনার মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক : নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনার প্রাণ গেছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) আজারবাইজান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।খবর আল জাজিরার।

খবরে বলা হয়, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনার মৃত্যু হয়েছে। একইসঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ১শ জনের মতো সেনা।২৭ সেপ্টেম্বর শুরু হওয়া সংঘর্ষের পর থেকে এতদিন নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি আজারবাইজান।

এরমধ্যে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি হয় ১০ নভেম্বর। অপরদিকে আর্মেনিয়াও যুদ্ধে কতজন সেনার প্রাণ গেছে তা খোলাসা করেনি। যদিও এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধে তাদের ২ হাজার ৩১৭ সেনার প্রাণ গেছে।

প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। বিরোধপূর্ণ এ অঞ্চলে যুদ্ধে ১৯৯০ এর দশকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা