আন্তর্জাতিক

চীন ও দক্ষিণ কোরিয়ায় ফের বাড়ছে করোনার প্রকোপ

আন্তর্জাতিক ডেস্ক:

চীন ও দক্ষিণ কোরিয়ায় কোভিড-১৯ সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। রবিবার (১০ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। গত এক মাসের মধ্যে এই প্রথম দেশটিতে একদিনেই ৩০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হলেন। তবে শুরু থেকেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে প্রশংসা কুড়িয়ে আসছে দেশটি।

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে বলা হয়েছে, ৩৪ জনের মধ্যে ২৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। বাকিরা বিদেশফেরত।

গত কয়েক দিন ধরে স্থানীয়ভাবে যারা সংক্রমিত হয়েছেন তাদের সঙ্গে রাজধানী সিউলের একটি নাইটক্লাবের সংযোগ রয়েছে। গত এক সপ্তাহে ওই নাইটক্লাবে যাওয়া প্রায় দেড় হাজার মানুষকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী চুং সি-কিউন।

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে বলা হয়েছে, গত কয়েকদিনে যারা ওই নাইটক্লাবে গিয়েছিলেন তারা যেন স্বেচ্ছায় ঘরবন্দি থাকেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নাগরিকদের সাবধানতা অবলম্বন করে চলাফেরার প্রতি গুরুত্বারোপ করেছেন। তবে কোনোভাবেই নাগরিদের আতঙ্কগ্রস্ত না হওয়ারও অনুরোধ করেছেন তিনি।

এদিকে, চীনে ১০ দিন পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই অঙ্ক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ১২ জন সংক্রমিত হয়েছেন স্থানীয়ভাবে এবং আক্রান্তদের দু’জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন।

স্থানীয়ভাবে যে ১২ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১১ জনই চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের বাসিন্দা এবং একজন হুবেই প্রদেশের বাসিন্দা। এই হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের সঙ্গে উত্তর কোরিয়ার সীমান্ত রয়েছে। তবে উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসী এক প্রকার অন্ধকারেই রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

কাল মোংলা বন্দর সফরে যাবেন তারেক রহমান

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান হিসেব...

ঝালকাঠি পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পদের না...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

এশিয়ার প্রথম পানি জাদুঘর, অস্তিত্ব সংকটে ঐতিহ্যের অনন্য উদ্যোগ

নদীমাতৃক বাংলাদেশের নদী, পানি ও পরিবেশের ইতিহাস সং...

কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও অন্তরঙ্গ ভিডিও ধারণ,  কবিরাজ আটক

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা