আন্তর্জাতিক

চীন-ভারত প্রশ্নে যুক্তরাষ্ট্র কোন পক্ষে!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

ভারত ও চীনের সীমান্ত সংঘাত সমস্যা নিয়ে ভয়াবহ বিরোধের মীমাংসা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ২০ জুন এ বিষয়ে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে কথা বলছি, চীনের সঙ্গে কথা বলছি। বড় সমস্যা রয়েছে ওদের মধ্যে।

সংঘাতের পর বিগত কয়েকদিন ধরে সংঘাতের বিষয়ে ভারতের হয়ে কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউস এই সংঘাতের জন্য দায়ী করেছে চীনকে।

মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও বলেছিলেন, পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করছে। অবৈধভাবে সীমান্তের জমি দাবি করছে। দক্ষিণ চীন সাগরেও তারা সামরিক কার্যকলাপ চালাচ্ছে।

এমনকি চীনের কমিউনিস্ট পার্টিকে ‘প্রতারক অভিনেতা’ বলেছিলেন পম্পেও।

কিন্তু শনিবার ট্রাম্প তার ভোল পাল্টালেন। তিনি বললেন, ওরা সংঘাতে জড়িয়েছে। আর এজন্য আমরা ওদের সাহায্য করবো।

এর আগেও ভারত ও চীন সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু দুই দেশ নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেছিল। কিন্তু তারপরই সংঘাতে ভারতের ২০ সেনা নিহত হন। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ৩৫ চীনা সেনাও সেদিন নিহত হয়েছেন।

গত ২ জুন ভারত-চীন সমস্যা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারা...

নেতানিয়াহুর মুখে এবার ‘জাতীয় সরকার’-এর বুলি, তবে শর্ত একটাই!

ক্ষমতার মসনদে টিকে থাকতে নিজের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার...

পিরোজপুর শহরের ভারানি খাল পরিস্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা