মোরগ লড়াইয়ের আয়োজনে একদল বন্দুকধারী গুলি চালায় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

মোরগ লড়াইয়ে গুলি, ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে মোরগ লড়াইয়ের আয়োজনে একদল বন্দুকধারীর গুলিতে ১৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে এ আয়োজন করেছিল।

দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সেখানকার অ্যাটর্নি জেনারেলের অফিসের তরফ থেকে জানানো হয়, মেক্সিকোর লাস তিনাজাস শহরে এলোপাতাড়ি গুলির ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী। জখম হয়েছেন একাধিক মানুষ। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

এদিকে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর একে অপরের ওপর রক্তাক্ত হামলা সেখানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনা অনেক বেড়েছে। ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালাচ্ছে।

সূত্র: বিবিসি

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা