লাইফস্টাইল

১০ সেকেন্ডে নিজেই পরীক্ষা করুন দেহে করোনা জীবানু আছে কি না!

সান নিউজ ডেস্ক:

কোভিড-১৯ বা করোনাভাইরাস যাই বলি না কেন, বিশ্বে এটি এখন বড় এক আতঙ্কের নাম। বাংলাদেশও রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে।

এ নিয়ে সতর্ক হওয়ার চেষ্টা যার যার অবস্থানে থেকে। করোনাভাইরাস সম্পর্কেে একটি সচেতনতামূলক স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করছেন অনেকেই। পরামর্শমূলক ওই স্ট্যাটাসটি শেয়ার দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে রাজনীতিবীদরাও। যেখানে বলা হচ্ছে- ঘরে বসেই যে কেউ নিজে থেকে এর পরীক্ষা করে জানতে পারবেন দেহে করোনা আছে কি না।

করোনার পরীক্ষা সম্পর্কিত স্ট্যাটাসটি এরকম:

সাধারণত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জ্বর বা কাশি নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই তার ফুসফুসের ৫০ শতাংশ ফাইব্রোসিস (সূক্ষ্ম অংশসমূহের বৃদ্ধি) তৈরি হয়ে যায়, যার মানে অনেক দেরি হয়ে গেছে।

রোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন কিনা, সেটি নিজে নিজেই পরীক্ষা করার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন তাইওয়ানের বিশেষজ্ঞরা। এটি কেউ প্রতিদিন সকালে উঠেই কয়েক সেকেন্ডে একবার পরীক্ষা করে নিশ্চিন্ত হতে পারেন।

পরীক্ষাটি হলো:

পরিচ্ছন্ন পরিবেশে লম্বা একটা শ্বাস নিয়ে ১০ সেকেন্ডের কিছু বেশি সময় ধরে আটকে রাখুন। যদি এই দম ধরে রাখার সময়ে আপনার কোনো কাশি না আসে, বুকে ব্যথা বা চাপ অনুভব না হয়, মানে কোনো প্রকার অস্বস্তি না লাগে, তার মানে আপনার ফুসফুসে কোনো ফাইব্রোসিস তৈরি হয়নি অর্থাৎ কোনো ইনফেকশন হয়নি, আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছেন।

জাপানের ডাক্তাররা আরেকটি অত্যন্ত ভালো উপদেশ দিয়েছেন যে, সবাই চেষ্টা করবেন যেন আপনার গলা ও মুখের ভেতরটা কখনও শুকনো না হয়ে যায়, ভেজা ভেজা থাকে। তাই প্রতি ১৫ মিনিট অন্তর একচুমুক হলেও পানি পান করুন।

কারণ কোনোভাবে ভাইরাসটি আপনার মুখ দিয়ে শরীরে প্রবেশ করলেও সেটি পানির সঙ্গে পাকস্থলীতে চলে যাবে, আর পাকস্থলীর অ্যাসিড মুহূর্তেই সেই ভাইরাসকে মেরে ফেলবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা