লাইফস্টাইল

চা-কফি গুনাগুণ

সান নিউজ ডেস্ক : চা-কফি পছন্দ করে না বা পান করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারও পছন্দ চা আবার কারও পছন্দ কফি। আবার চা-কফি দুটোই পছন্দ এমন মানুষের সংখ্যাও কম নয়।

আমরা সাধারণত ক্লান্তি দূর করার জন্য অথবা মাইন্ড ফ্রেশ করার জন্য চা-কফি পান করে থাকি। কিন্তু গুনাগুণের বিচারে কে আগে কে পরে চলুন জেনে নেওয়া যাক।

চায়ের গুনাগুণ

শরীর উষ্ণ ও সতেজ রাখতে চা বেশ কার্যকর। এতে থাকে ‘পলিফেনল্স’ নামক অ্যান্টি-অক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরে রাসায়নিক উপাদানকে ঢুকতে বাধা দেয়। এছাড়াও ‘প্লাক’ তৈরি করে এমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে, হাড় শক্তিশালী করতে এবং জরায়ু ক্যান্সাসের বিরুদ্ধে লড়তে এই উপাদান কার্যকর।

এছাড়া ক্যাফেইন-য়ের কথা চিন্তা করলে কফির তুলনায় চায়ে ‘ক্যাফেইন-এর মাত্রা প্রায় অর্ধেক।

কফি-র গুনাগুণ

বিশ্বে কফি বেশ জনপ্রিয় পানীয়। যদিও অনেকসময় একে অস্বাস্থ্যকর পানীয় হিসেবেও গন্য করা হয়। তবে কফিতেও উপকারের কমতি নেই। সকালবেলা কফি পান করার সঙ্গে আয়ু বাড়ার সম্পর্ক রয়েছে। লাল চায়ের মতো এতেও থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম। যা ডায়াবেটিস, পুরুষের প্রোস্টেট ক্যান্সার এবং নারীদের ‘এন্ডোমেট্রিয়াল ক্যান্সারয়ের হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাহলে কোনটা ভালো?

উত্তরটা নির্ভর করবে কেমন উপকার চাচ্ছেন। দুটোরই আছে উপকারী গুণ। প্রধান পার্থক্যটা হল ক্যাফেইনয়ের মাত্রা। প্রতি লিটারের চারভাগের একভাগ কফিতে ৮০ থেকে ৯০ মি.লি. গ্রাম ক্যাফেইন থাকে। আর চায়ে থাকে প্রায় অর্ধেক, ৪০ থেকে ৪৫ মি.লি. গ্রাম।

তাই ঘুম থেকে উঠে যদি শরীর-মন চাঙা করতে চান তবে বেছে নিতে পারেন কফি। তবে দিনের সাময়িক ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য চা-ই যথেষ্ট।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা