ফাইল ছবি
লাইফস্টাইল

রোজায় পেটের সমস্যায় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: ইসলামে প্রাপ্তবয়স্ক সবার জন্য রোজা ফরজ। রোজার স্বাস্থ্যগত অনেক উপকারী দিক রয়েছে। কিন্তু এ রমজানেও আমরা নানারকম অসুস্থতা ভোগ করে থাকি। এক্ষেত্রে সবচেয়ে বেশি পেটের সমস্যা।

আরও পড়ুন: গরমে ত্বক ভালো রাখতে ৫ ফল

রোজায় পেটের সমস্যাগুলো বেড়ে যায়। রমজানে রোগীরা গলা ও বুক জ্বালাপোড়া নিয়ে ডাক্তারের কাছে যান। এরপর পেটের উপরিভাগে অথবা মধ্যখানে ব্যথা, পেট ফুলে যাওয়া, ঢেকুর আসা, পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যাও হয়ে থাকে।

সাধারণত দিনের শেষ অংশে রোজাদাররা অনাহারে ভোগেন। সমস্যা এড়াতে খাবার গ্রহণে সতর্ক হতে হবে। তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে। সহজে হজম হয় এমন স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। তারপরও সমস্যা হলে সেহরির আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে।

আরও পড়ুন: রোজায় ডাবের পানি খাওয়ার উপকারিতা

রোজায় বুক জ্বালাপোড়া আমাদের পরিভাষায় গ্যাস্ট্রো সিরোসিস রিফ্লাক্স সিম্পটম বলা হয়। এগুলো নিয়মিত হলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। গ্যাস্ট্রিক সিরোসিস রিফ্লাক্স ডিজিসের প্রথম উপসর্গ— গলা ও বুক জ্বালাপোড়া, বুকে ব্যথা, মুখে পানি আসা, মুখে টক পানি আসা ইত্যাদি।

গলা, বুক জ্বালাপোড়া প্রতিরোধ করতে হলে ভূরিভোজ, তৈলাক্ত ও চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। এক সঙ্গে বেশি পরিমাণে না খেয়ে অল্প পরিমাণে বারবার খেতে হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করা যাবে না। কিছুক্ষণ পর পানি পান করতে হবে।

এসকল নিয়ম মেনে চললে রমজানেও আমরা পেটের সমস্যাসহ নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা