সংগৃহীত
লাইফস্টাইল

ভ্রমণে মনে রাখুন ৬ টিপস

লাইফস্টাইল ডেস্ক: ছুটিতে ভ্রমণের পরিকল্পনা কমবেশি সবারই থাকে। সুস্থভাবে ভ্রমণ করতে চাইলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। জেনে নিন ভ্রমণের সময় অবশ্য পালনীয় কিছু বিষয়।

আরও পড়ুন : যেভাবে ঘরেই কাজল বানাবেন

১. যদি বাসে বা ট্রেনে ভ্রমণ করেন যান চলন্ত অবস্থায় বই, খবরের কাগজ কিংবা ম্যাগাজিন পড়বেন না। এতে চোখের ওপর চাপ পড়ে ও চোখের ক্ষতি সাধন হয়। যাত্রাপথে গান শুনতে পারেন। দীর্ঘ সময়ের ভ্রমণে যতটা সম্ভব পা মেলে বসবেন।

২. ভ্রমণের সময়ে রোদে ঘোরাঘুরির কারণে ঘাম ও ক্লান্তিও বেশি হয়। তাই সঠিক পরিমাণে পানি পান করুন। নিজেকে হাইড্রেট রাখুন। ঘুরতে বের হওয়ার সময় অবশ্যই সাথে পানির বোতল রাখুন।

আরও পড়ুন : সজনে ডাল রেসিপি

৩. স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করুন। এতে দিনভর এনার্জেটিক থাকবেন। অ্যাসিডিটির মতো সমস্যাও এড়াতে পারবেন।

৪. ভ্রমণে প্রচুর হাঁটাচলার কারণে খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ফলে দ্রুত ক্ষুধা পায়। সুযোগ মতো খাবার হাতের কাছে নাও পাওয়া যেতে পারে। বাদাম, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার সাথে রাখতে পারেন।

৫. খাবারে অনিয়ম হলে শরীর খারাপ হওয়ার ঝুঁকি থাকে। তাই নিয়ম মতো খাবার খান। অতিরিক্ত জাঙ্ক ফুড বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন।

৬. হালকা গরম কাপড় সাথে রাখতে পারেন। বিশেষ করে সঙ্গে শিশু থাকলে।

সান নিউজ/এসআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা