সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
জাতীয়

সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রা‌টের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর সি‌নিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কা‌য়েশ এ নির্দেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ চান। শুনানি শেষে বিচারক তদন্তকালে এই দু’টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন।

দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় সম্রা‌টের বিরু‌দ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়।

প্রসঙ্গত, ক্যা‌সি‌নোবি‌রোধী অভিযা‌নে গত বছর ৭ অক্টোবর সম্রাট‌কে কু‌মিল্লার ১৪ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় সম্রাট‌কে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা