সংগৃহীত ছবি
খেলা

ফের বিশ্বচ্যাম্পিয়ন উ. কোরিয়া

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জিতেছিল উ. কোরিয়া। সেই রেস না কাটতেই এবার ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো দেশটি। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া।

আরও পড়ুন : ভিনির প্রতি অবিচার হয়েছে

এই শিরোপার সুবাদে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল এখন উত্তর কোরিয়া।

ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন উত্তর কোরিয়া গোলরক্ষক পার্ক জু গোং। তিনবার স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনি। টাইব্রেকারেও ফিরিয়েছেন এক শট। স্পেনের অন্য শট যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

যদিও গোলশূন্য প্রথমার্ধ শেষে ফাইনালে লিড ঠিকই নিয়েছিল স্পেন। সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশে ৬১ মিনিটে গোল পেয়ে যায় ইউরোপের প্রতিনিধিরা। সেখান থেকে ম্যাচে ফিরতে উত্তর কোরিয়ার সময় লেগেছে ৫ মিনিট। ৬৬ মিনিটেই ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এই পর ম্যাচের ফল আসে টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত হয় উত্তর কোরিয়ার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা