খেলা

আঁকা হলো তার বিশাল ছবি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি কে চেনেন না। জনপ্রিয় এই খেলোয়ারের খেলা বিশ্বে ফুটবল খেলাটা সম্পর্কে সবাই জানেন। অথচ লিওনেল মেসিকে চেনেন না। এমন কেউ কি আছেন? থাকার সম্ভাবনা অনেক কম, তবে থাকতেও পারেন।

কিন্তু থাকলেও সংখ্যাটা যে নগণ্য, তা তো বলেই দেওয়া যায়। ফুটবল পায়ে নিজের কাড়িকুড়িতে মুগ্ধ করে সবার মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে গড়েছেন অসংখ্য কীর্তি, করেছেন । তবে ছোট্ট মেসির যাত্রাটা তো শুরু হয়েছিল আর্জেন্টিনার রোজারিও নামক ছোট্ট শহরে। সেখানকার ‘জেনারেল লাস হেরাস’ স্কুলে তিনি শুরু করেছিলেন নিজের শিক্ষা জীবনও।

এবার ওই স্কুলেই আঁকা হয়েছে মেসির বিশাল ছবি। ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘ভিনগ্রহ থেকে, আমাদের প্রতিবেশি হয়ে’। বিশেষ এই ছবিটি এঁকেছেন চার আর্জেন্টাইন আর্টিস্ট ফের লেরেনা, মাসি লেডেসমা, লিসান্দ্রো উরটেগা ও মার্লোন যুরিগা।

নিজের জীবনের খুব বেশি সময় অবশ্য আর্জেন্টিনা অথবা রোজারিওতে থাকা হয়নি মেসির। ছোটবেলাতেই হরমোনের সমস্যায় ভুগছিলেন তিনি।

বাবা হোর্হে মেসি যোগাতে পারছিলেন না চিকিৎসার টাকা। হুট করেই হয়ে যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি। চলে যান স্পেনে। এরপর তিনি কী করেছেন, তা তো সবাই জানে!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা