খেলা

মেয়ের বাবা হলেন 'গতি মানব' বোল্ট

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারে ছোট বড় বহু অর্জন নিয়ে, বিশ্ব জয় করে অবসরে গেলেও এতো দিন পিতৃত্বের স্বাদটা পাওয়া হয়নি। সেই অতৃপ্তি ঘুচিয়ে ঘর আলো করে এলো শিশু। তার বান্ধবী ক্যাসি বেনেট ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

জ্যামাইকান কিংবদন্তি এই স্প্রিন্টার গত মার্চেই বাবা হওয়ার আগাম সুখবরটা দিয়েছিলেন। জ্যামাইকান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

ক্যাসি বেনেটের সঙ্গে বোল্টের প্রায় ৬ বছরের সম্পর্ক। যদিও ২০১৭ সাল পর্যন্ত সে খবর গোপনই রেখেছিলেন তিনি। তবে বোল্টের অবসরের ঘোষণার পরই দু'জনের প্রণয়ের খবরটি বেরিয়ে আসে।

বোল্ট বাবা হওয়ায় জ্যামাইকান প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস টুইট করে বোল্ট ও তার বান্ধবীকে অভিনন্দন জানিয়েছেন।

পুরুষদের স্প্রিন্টে প্রায় এক দশক রাজত্ব করে ২০১৭ সালে অবসরে যান এই 'গতি মানব'।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধের ঝনঝনানির সরাসরি প্রভাব...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা