খেলা

আরো চার ইংলিশ জায়ান্ট করোনাক্রান্ত!

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনার সংকটময় অবস্থাতেও মাঠে ফেরার স্বপ্ন দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ধারণা করা হচ্ছে, আগামী ১৯ বা ২৬ জুন থেকেই হয়তো ফিরবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ। তবে প্রত্যাবর্তনের আগেও করোনা আতঙ্ক থেকেই যাচ্ছে।

বর্তমানে প্রতি সপ্তাহেই ইপিএলের প্রতিটা ক্লাবের ফুটবলার ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হচ্ছে। এরই অংশ হিসেবে তৃতীয় রাউন্ডের করোনা পরীক্ষায় শনাক্ত হলেন তিনটি ক্লাবের আরো চারজন। পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। তবে করোনা আক্রান্তদের পরিচয় গোপন রেখেছে এফএ।

এক সরকারি বিবৃতি দিয়ে এফএ জানায়, ‘গত ২৫ ও ২৬ মে ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য মিলিয়ে মোট এক হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে তিনটে ক্লাবের চারজন করোনায় আক্রান্ত। যে সমস্ত ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য করোনায় আক্রান্ত তাদের এ বার সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা