বর্ণবাদকে না মুশফিকের
খেলা

বর্ণবাদকে না: মুশফিক

স্পোর্টস ডেস্ক:

চলমান বর্ণবাদ ইস্যু নিয়ে মুখ খুললেন মুশফিকুর রহিম। স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি বর্ণবাদকে ঘৃণা করেন।

রোববার ১৪ জুন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন মুশফিক। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’

মুশফিকুর রহিম দেশ ও পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা নিয়ে বরাবরই দারুণভাবে সচেতন থাকেন।

বিশ্ব করোনা পরিস্থিতিতে শুরু থেকেই তিনি নানাভাবে অসহায় মানুষদের পাশে ছিলেন।

বর্তমানে নিজের বাসাতেই ফিটনেস রক্ষায় নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন মুশফিক। এছাড়া দেশের নানা প্রান্তের মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন তিনি। এবার বর্ণবাদ ইস্যুতেও নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিলেন মিস্টার ডিপেন্ডেবল।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা