খেলা

বিসিএল’র প্রথম ম্যাচে জয় লাভ করেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন

সান নিউজ ডেস্ক: দশম বাংলাদেশ ক্রিকেট লিগ এর প্রথম ম্যাচে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় জয় পেয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। আজ রোববার (২০ নভেম্বর) বিকেএসপি মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ান ডে ম্যাচে বিসিবি সেন্ট্রাল জোন টসে জিতে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ব্যাটিংয়ে পাঠায়।

ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। জবাবে বিসিবি সেন্ট্রাল জোন ৩৩ ওভারে ১৪০ রান করে সবাই আউট হয়ে যায়। ফলে ১১৪ রানের বিশাল জয়ে আসরে এগিয়ে যায় ইসলামী ব্যাংক ইস্ট জোন।

ইসলামী ব্যাংক টীমের পক্ষে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলী রাব্বি ৮০, মুশফিকুর রহিম ৪৪, আফিফ হোসাইন ২৭, তামিম ইকবাল ১৮ রান করেন।

বোলিংয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ইবাদত হোসেন ৪, মেহেদী হাসান ৩ এবং রেজাউর রহমান রাজা ৩ উইকেট লাভ করে। ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিন হন ইসলামী ব্যাংক ইস্ট জোনের খেলোয়াড় ইয়াসির আলী রাব্বি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা