ছবি: সংগৃহীত
খেলা

সাফজয়ী গোলরক্ষকের বাড়িতে র‌্যাব-১৩’র অধিনায়ক

মো: রাশেদুজ্জামান রাশেদদ, পঞ্চগড় প্রতিনিধি: সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে ৩-২ গোল ব্যবধানে ইয়ারজানের দারুণ দক্ষতায় জয় সম্ভব হয়েছে। তার সাফল্যের খবর শুনে উপহার নিয়ে ছুটে এসেছেন নীলফামারী র‌্যাব-১৩ এর অধিনায়ক।

আরও পড়ুন: মহিলা হ্যান্ডবল লীগে চ্যাম্পিয়ন সবুজবাগ ক্রীড়া চক্র

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের খোপড়া বান্দি গ্রামের সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গোলরক্ষক ইয়ারজানের বাড়িতে গিয়ে তার পরিবারের খবর নেন।

পাশাপাশি ইয়ারজানের বাবা-মার সাথে কুশল বিনিময় করে তাদের উপহারসামগ্রী ও নগদ ২ হাজার টাকা হস্তান্তর করেন অধিনায়ক মো. আরাফাত ইসলাম।

আরও পড়ুন: ওয়াইবিএফ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ড্যাফোডিল

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর ওমর ফারুখ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মুর্তজা, স্কোয়ার্ডান লিডার মাহমুদ বশির, ইয়ারজানের দাদা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক এটিএম আখতারুজ্জামান ডাবলু, হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই আলম ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনসহ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা