বাণিজ্য

বাজেট অধিবেশন মুলতবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ জুন পর্যন্ত জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবারের (১৭ জুন) অধিবেশন শেষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দেন।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলতি মাসের ২ তারিখে বাজেট অধিবেশন শুরু হয়। ৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে শুরু হয় বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা। ৭ জুন (সোমবার) সম্পূরক বাজেট পাসের পর অধিবেশনের ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়।

টানা ৬ দিন বিরতি দিয়ে ১৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। ১৫, ১৬, ১৭ জুন পর্যন্ত চলে। অধিবেশন শুরু হলে আগামী ২৮ জুনও সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা