সারাদেশ

বীজ পৌঁছে দিলেন এমপি শাওন

নিজস্ব প্রতিনিধি, ভোলা: করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের হাতে কৃষি বীজ পৌঁছে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার (১৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ধলিগৌরনগর ও চরভূতা ইউনিয়নের প্রায় পাঁচশত কৃষকের হাতে বিভিন্ন শাক-সবজির এ বীজ পৌঁছে দেন তিনি।

এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবর্দা কৃষকদের উন্নয়নে কাজ করছেন। বর্তমান সরকার নানা ভাবে কৃষকদের সহায়তা দিচ্ছে। যাতে কৃষকরা কম খরচে অধিকভাবে লাভবান হতে পারে।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, ইউএনও আল-নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা