জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
সারাদেশ

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র শুভ’র (১১) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শুভ উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের বসতিপাড়ার নজরুল ইসলামের ছেলে ও মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যলয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ।

স্থানীয়রা জানায়, সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে বাড়ির পাশে পিকনিক করে শুভ ও তার বন্ধুরা। বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে সাউন্ডবক্সে গান বাজায় তারা। মঙ্গলবার সকালে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে গুরুতর আহত হয় শুভ। স্থানীয়রা শুভকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা