সংগৃহীত ছবি
খেলা

আবারও ইনজুরিতে নেইমার

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেঘালের বিপক্ষে বড় জয় পেয়েছে আল হিলাল। কিন্তু দলের এই জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমারের ইনজুরি।

আরও পড়ুন : ফের বিশ্বচ্যাম্পিয়ন উ. কোরিয়া

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড দীর্ঘ ১ বছর চোটের সঙ্গে লড়াই করেছেন। ফেরার পর দ্বিতীয় ম্যাচেই ফের ইনজুরিতে পড়েছেন। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। মাঠে নামার ৩০ মিনিট পরেই উঠে যেতে হয় নেইমারকে।

ডান পায়ের পেছনের দিকে চোট পেয়েছেন নেইমারকে। যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়েন। বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে তুলে নেন। এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪২ মিনিট খেলতে পারলেন এই ব্রাজিলিয়ান।

আরও পড়ুন : ভিনির প্রতি অবিচার হয়েছে

চোট কতটা গুরুতর এখনও বোঝা যাচ্ছে না। তবে নেইমার তার সমর্থকদের আশ্বস্ত করে ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, 'আশা করি, এটা বড় কিছু নয়...এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা