সংগৃহীত ছবি
খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

আরও পড়ুন : আবারও ইনজুরিতে নেইমার

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

পরিসংখ্যানে আফগানদের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৬ বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১০টিতে জয় পেয়েছে টাইগাররা। আর ৬টি জয় রশিদ খানদের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পরিসংখ্যানে এগিয়ে থাকলেও এ সিরিজ জেতা সহজ হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, টাইগার ব্যাটারদের টানা ব্যর্থতার পাশাপাশি দলে নেই সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া প্রতিটি ম্যাচেই বিশেষ ভূমিকা পালন করেছেন এই অলরাউন্ডার। ফলে দলের সেরাটা ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে কঠিন পরীক্ষা দিতে শান্ত-মিরাজদের। এ ছাড়াও জ্বরের কারণে নেই লিটন দাসও।

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান দল: রহমানুল্লাহ গুরবাজ , সাদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গেলিয়া খারোতে ও ফজল হক ফারুকী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা